Header Ads

এসএসসি ফল প্রকাশ বৃহস্পতিবার, ফল জানার তিনটি পদ্ধতি

মঙ্গলবার (৮ জুলাই) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার এক বিজ্ঞপ্তিতে এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল জানার পদ্ধতি তুলে ধরেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষার্থীরা তিনটি উপায়ে তাদের ফল জানতে পারবে—
১. ওয়েবসাইট,
২. এসএমএস, এবং
৩. প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে।



ওয়েবসাইটে ফল জানার পদ্ধতি:


  • শিক্ষার্থীরা
    শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় ওয়েবসাইট www.educationboardresults.gov.bd-এ গিয়ে রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ব্যক্তিগত ফলাফল জানতে পারবে।

  • প্রতিষ্ঠান প্রধানরা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট www.dhakaeducationboard.gov.bd-এ গিয়ে ‘রেজাল্ট কর্নার’-এ ক্লিক করে EIIN নম্বর ব্যবহার করে প্রতিষ্ঠানের সামগ্রিক ফলাফল ডাউনলোড করতে পারবেন।

এসএমএসে ফল জানার পদ্ধতি:

  • মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে:
    SSC [বোর্ডের প্রথম তিন অক্ষর] [রোল নম্বর] [সাল]
    এবং তা পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
    উদাহরণ: SSC Dha 123456 2025 পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

ফল প্রকাশের পর কেন্দ্র সচিবপ্রতিষ্ঠান প্রধানরা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইট থেকে ফল সংগ্রহ করবেন এবং প্রতিষ্ঠান থেকে পরীক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে।



পরীক্ষায় অংশগ্রহণ:

এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নেয় মোট ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন শিক্ষার্থী।
এর মধ্যে ছাত্র ৭ লাখ ১ হাজার ৫৩৮ জন এবং ছাত্রী ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন।
দেশজুড়ে ২ হাজার ২৯১টি কেন্দ্র এবং ১৮ হাজার ৮৪টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে পরীক্ষার্থীরা অংশ নেয়।

Post a Comment

0 Comments