Header Ads

বাবর-শাহিনকে ছাড়াই পাকিস্তানের চমকপ্রদ স্কোয়াড ঘোষণা



বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে শিগগিরই ঢাকায় আসছে পাকিস্তান ক্রিকেট দল। এ লক্ষ্যে মঙ্গলবার (৮ জুলাই) ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে দলে রাখা হয়নি নিয়মিত অধিনায়ক বাবর আজম, উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান এবং তারকা পেসার শাহীন শাহ আফ্রিদিকে।

তাদের সঙ্গে দলে নেই অভিজ্ঞ অলরাউন্ডার শাদাব খান ও গতিময় পেসার হারিস রউফও। ইনজুরির কারণে তারা সফরে আসতে পারছেন না। এ ছাড়া নাসিম শাহ ও ওয়াসিম জুনিয়রের মতো নিয়মিত মুখরাও ফিটনেস সমস্যার কারণে বাদ পড়েছেন।

এই সিরিজের সূচি আগেই প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সব ঠিক থাকলে আগামী ১৬ জুলাই ঢাকায় পা রাখবে পাকিস্তান দল। সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। যথাক্রমে ২০, ২২ ও ২৪ জুলাই ম্যাচগুলো মাঠে গড়াবে। প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।

এর আগে পাকিস্তান সফরে গিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ (৩-০)। এবার ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোর মিশনে নামবে লিটন দাস, শান্ত, মুস্তাফিজরা।

এই সিরিজের স্কোয়াডে ডাক পেয়েছেন এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত না হওয়া দুই ক্রিকেটার—সালমান মির্জা ও আহমেদ দানিয়াল।

পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড:

সালমান আলী আগা, আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, ফাহিম আশরাফ, ফখর জামান, হাসান নওয়াজ, হুসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান মির্জা ও সুফিয়ান মুকিম।

Post a Comment

0 Comments